স্ট্রিম প্রতিবেদক

নারী ও শিশুদের তাৎক্ষণিক সহায়তার জন্য গঠিত হেল্পলাইন ১০৯-এর কল সেন্টারে কর্মরতরা দুই থেকে তিন বছর ধরে কোনো বেতন পান না বলে সংসদকে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
আজ বুধবার (১০ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর ৭১ বিধিতে আনা নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি এ তথ্য জানান।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, সে সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খুরশিদ জাহান হক। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বের সরকার সর্বপ্রথম ক্রাইসিস সেন্টার (সংকটকালীন সেবা কেন্দ্র) চালু করে। বিগত ১৭ বছর যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরা এ প্রোগ্রামটির (কর্মসূচিটির) গুরুত্ব দেননি। তাঁরা মুখে অনেক কথা বলেছেন, কিন্তু ক্রাইসিস সেন্টার বাড়ানোর জন্য চেষ্টা করেননি। আমরা এসে দেখেছি কল সেন্টারের যাঁরা কাজ করছেন, দুই থেকে তিন বছর যাবৎ তাঁরা কোনো বেতন পাচ্ছেন না। এবার আমরা আসার পর তাঁদের থোক বরাদ্দ থেকে বেতন চালু করার উদ্যোগ নিয়েছি।’
জাহিদ হোসেন বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের টার্গেট আগামীতে ৬৪ জেলা ও দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ওয়ান স্টপ ক্রাইসিস সেল ও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করা হবে। আগে ছিল ওয়ান স্টপ ক্রাইসিস সেল, পরবর্তী সময়ে হয়েছে অর্জন বা মাল্টি সেক্টর অ্যাপ্রোচ। আর এখন এটার নতুন নামকরণ হয়েছে কুইক রেসপন্স টিম। ঘটনার সঙ্গে সঙ্গে যাতে সম্পৃক্তদের আইনে সোপর্দ করা যায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কিউআরটি প্রোগ্রাম নেওয়া হয়েছে। মন্ত্রণালয় এখন এই লক্ষ্যেই কাজ করছে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে