স্ট্রিম প্রতিবেদক

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়িয়েছে সরকার। এখন ঢাকা-চট্টগ্রাম মহানগরে চলাচলে কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং আন্তজেলায় ২ টাকা ২৩ পয়সা বাসভাড়া গুনতে হবে যাত্রীদের।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এতথ্য দেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে সম্মেলনকক্ষে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে।
মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানির বাজারে অস্থিরতার মধ্যে গত ১৮ এপ্রিল দেশে তেলের দাম বাড়ায় সরকার। বাসে ব্যবহৃত জ্বালানি ডিজেলের লিটারে ১৫ টাকা বৃদ্ধি করায় পরপরই ভাড়া সমন্বয়ের দাবি তোলেন মালিকরা।
এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করে। শেষপর্যন্ত সরকার বাড়াল তার অর্ধেক।
নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া ২ টাকা ৪২ থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আন্তজেলার বাসে আগের ২ টাকা ১২ পয়সার বদলে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা। এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ক্ষেত্রে ২ টাকা ৪৩ পয়সা বাসভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগে মতো ১০ টাকাই রাখা হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২২ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে