স্ট্রিম প্রতিবেদক

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-৩ আসনে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বাতিলের সব আইনি চেষ্টা ব্যর্থ হয়েছে। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কায়কোবাদের অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
হাইকোর্টের রায় বহাল রেখে তাঁর বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে কায়কোবাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অন্যদিকে আবেদনকারী জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।
কুমিল্লা-৩ আসনের জামায়াত প্রার্থী ইউসুফ সোহেল অভিযোগ করেন, কায়কোবাদের তুরস্কের নাগরিকত্ব রয়েছে। এই কারণে তার মনোনয়নপত্র বাতিলের আর্জি জানিয়ে তিনি প্রথমে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন। গত ১৯ জানুয়ারি ইসি শুনানি শেষে কায়কোবাদের প্রার্থিতা বহাল রাখে।
ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ইউসুফ সোহেল। শুনানি শেষে হাইকোর্ট আবেদনটি খারিজ করে কায়কোবাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। পরবর্তীতে জামায়াত প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আজ মঙ্গলবার সর্বোচ্চ আদালত সেই আবেদনও খারিজ করে দেওয়ায় কায়কোবাদের প্রার্থিতা নিয়ে আইনি বিতর্কের চূড়ান্ত অবসান ঘটল।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে