স্ট্রিম প্রতিবেদক

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ নবম সংস্করণে (এফআইআই নাইন) যোগ দিতে তিনি এই সফর করবেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র স্ট্রিমকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, এফআইআই নাইনে আগেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সেটি গ্রহণ করেছেন। এটি একটি সম্মেলনের মতো। সেখানে তাঁর প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান যারা আসবেন, তাঁদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এ ছাড়া বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগগুলোও প্রধান উপদেষ্টা সেখানে তুলে ধরবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ শীর্ষ কর্মকর্তারা তাঁর সফরসঙ্গী হবেন।
এর আগে গত জুলাইয়ে প্রধান উপদেষ্টাকে সৌদি বাদশাহর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ। তখন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছিলেন, সৌদির এই গুরুত্বপূর্ণ আয়োজনে প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের কোনো সরকারপ্রধান। ২০১৭ সাল থেকে এই বিনিয়োগ সম্মেলন হয়ে আসছে।
আগের বছরগুলোতে সৌদির বিনিয়োগ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা অংশগ্রহণ করেছেন। ২০২৪ সালের সম্মেলনে বিশ্বের শীর্ষ প্রধান নির্বাহীরাসহ (সিইও) বিভিন্ন দেশের সাড়ে আট হাজার প্রতিনিধি অংশ নিয়েছিলেন।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, এবারের সম্মেলনে আমেরিকান বহুজাতিক প্রতিষ্ঠান ব্ল্যাকরকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেন্স ফিংক, সৌদি তেল কোম্পানি আরামকোর প্রেসিডেন্ট আমিন নাসের, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ইয়াসির আল-রুমাইয়ানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা এই বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ২৩০টি অধিবেশনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, বিনিয়োগকারী, বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহীসহ ছয় শতাধিক বক্তা নিজেদের চিন্তাধারা তুলে ধরবেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে