স্ট্রিম ডেস্ক

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ বা তথ্য জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।
রবিবার গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত অভিযোগ বা মতামত দেওয়ার জন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।
‘নির্বাচনী অভিজ্ঞতা/মতামত প্রদানের জন্য জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের আহ্বান’ শিরোনামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কেউ সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে কিংবা ই-মেইল ও ওয়েবসাইটের মাধ্যমে তথ্য বা অভিযোগ দিতে পারবেন।
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনধারা প্রতিষ্ঠার লক্ষে সরকার ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ গঠন করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের চলমান তদন্ত কার্যক্রমে অংশ নিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি সরাসরি কার্যালয়ে এসে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংঘটিত দুর্নীতি, অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানাতে পারবেন।
এ ছাড়া কমিশনের ওয়েবসাইটে (www.neic-bd.org) ‘মতামত ও সুপারিশ’ অপশন বা ই-মেইলের ([email protected]) মাধ্যমেও অভিযোগ বা তথ্য পাঠানো যাবে। ডাকযোগে তথ্য পাঠানোর সুযোগও রয়েছে।
কমিশন সচিব (যুগ্ম সচিব) এস এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে, ব্লক-২, জাতীয় সংসদ ভবন, শের-ই-বাংলানগর, ঢাকা। টেলিফোন: ০২–২২২২১৫৬৪৭, মোবাইল: ০১৫৫০০৪২৬০।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে