স্ট্রিম প্রতিবেদক

অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে ১৩ বছর আগে বরখাস্ত হওয়া জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের শিক্ষক একেএম ওয়াহিদুজ্জামান এ্যাপোলোকে পুনর্নিয়োগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে তিনি বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. লুৎফর রহমান স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, একে এম ওয়াহিদুজ্জামান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদানের বিষয়টি জানান।
২০১৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে অশ্লীল ও মানহানিকর উক্তি করার অভিযোগে একেএম ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই সময় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল এবং কারাগারেও যেতে হয়। তিনি সেই সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সময় জানিয়েছিল, ফৌজদারি মামলার দায়ে পুলিশ কর্তৃক গ্রেপ্তার এবং কারাগারে সোপর্দ করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধি-৮এর ১০(৪) ধারা মোতাবেক একেএম ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর ২০২০ সালের ৩ সেপ্টেম্বরে তাঁকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একেএম ওয়াহিদুজ্জামান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৪ জুন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেছেন বলে ফেসবুকে শেয়ার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লুৎফর রহমান বলেন, তাঁর (ওয়াহিদুজ্জামান) সঙ্গে সেই সময় অন্যায় হয়েছিল। তিনি বিগত সরকারের সময়ের বৈষম্যের শিকার। এ কারণে প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে তাঁকে অধ্যাপক পদে পুনর্নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, চাকরির অভিজ্ঞতা, দক্ষতা ও বৈষম্যের শিকার নাহলে তিনি বর্তমানে যে অবস্থানে থাকতেন—এসব বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে তাঁর পুনর্নিয়োগ হয়েছে। দেশের বাইরে থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর যোগদানের বিষয়টি বিবেচনা করেছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে