স্ট্রিম সংবাদদাতা

এবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ অংশে ওপার থেকে রাতভর তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে করে নতুন করে রোহিঙ্গা নাগরিকরা নৌকায় করে নাফ নদ পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
শুক্রবার রাত ১১টা থেকে শুরু হওয়া এই গোলাগুলির শব্দ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন গ্রামে আজ শনিবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত শোনা গেছে। স্থানীয়রা বলছেন, সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হতে পারে।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু স্ট্রিমকে বলেন, ‘গতরাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে ওপারের কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকা থেকে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে।’ গোলাগুলি শুরু হলে এপারে সীমান্তবর্তী চিংড়ি ঘেরের লোকজন নিরাপদ দূরত্বে সরে আসেন বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (কমিউনিটি নেতা) বলেন, ‘সম্প্রতি রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাই সেখানে বাস করা রোহিঙ্গারা জীবন বাঁচাতে সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছেন।’
স্থানীয় ও রোহিঙ্গা ক্যাম্পের সূত্রগুলোর তথ্য বলছে, বাংলাদেশে অনুপ্রবেশ করতে ওপারে হাজার হাজার রোহিঙ্গা অপেক্ষা করছেন। এদিকে সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ইতিমধ্যে সীমান্ত এলাকায় জোর তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সবশেষ শুক্রবারও অনুপ্রবেশ করতে চেষ্টা করা ৬২ জন রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘সীমান্তের ওপার থেকে কিছু মানুষ অনুপ্রবেশের চেষ্টা করছেন। কেউ যাতে নতুন করে ঢুকতে না পারেন, সেই লক্ষ্যে বিজিবি তৎপর আছে। অনুপ্রবেশের সম্ভাব্য পয়েন্টগুলোতে বিজিবি সদস্য বাড়ানোর পাশাপাশি টহল বাড়ানো হয়েছে।’
এর আগে গত ১০ এবং ১৯ আগস্ট রাতে ওপার থেকে আসা দুই দফা গুলির শব্দ শুনতে পান উখিয়ার পার্শ্ববর্তী পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী ইউনিয়ন ঘুমধুমের বাসিন্দারা

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে