স্ট্রিম প্রতিবেদক

ব্যবসা নিবন্ধনের সময় গড়ে ৩৫৫ থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে সরকার। সোমবার (২৯ জুন) সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।
তিনি জানান, এর ফলে নতুন উদ্যোক্তারা দুই সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার পর্যায়ে পৌঁছাতে পারবেন। দেশের বিনিয়োগ পরিবেশকে সহজ, দ্রুত ও ব্যবসাবান্ধব করতেই লাইসেন্স, ছাড়পত্র এবং বিভিন্ন ধরনের অনুমোদন প্রক্রিয়ায় এই সংস্কার হচ্ছে।
তবে সব ধরনের লাইসেন্স ১৪ দিনে দেওয়া সম্ভব নয় জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অগ্নিনিরাপত্তা সনদের মতো কিছু অনুমোদনে পরিদর্শন ও যাচাই-বাছাইয়ের প্রয়োজন হয়। ফলে এসব প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে। বিভিন্ন সংস্থার পরিদর্শন কার্যক্রমে গতি ও স্বচ্ছতা আনতে একটি কেন্দ্রীয় কাঠামো গড়া হচ্ছে।’
বাণিজ্যমন্ত্রী আরও জানান, উদ্যোক্তাদের ভোগান্তি কমাতে ট্রেড লাইসেন্স ব্যবস্থা সম্পূর্ণ অনলাইনে করার উদ্যোগ নিয়েছে সরকার। ভবিষ্যতে উদ্যোক্তাদের আর ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশন কার্যালয়ে যেতে হবে না; বরং একক অনলাইন প্ল্যাটফর্ম থেকেই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন, ফি পরিশোধ এবং লাইসেন্স ডাউনলোড করা যাবে। এছাড়া যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) সেবা, কোম্পানির শেয়ার হস্তান্তর এবং কোম্পানি অবসায়ন প্রক্রিয়াও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে