স্ট্রিম প্রতিবেদক

হাসপাতালে গিয়ে মেঘমল্লার বসুর খোঁজ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান ও প্রক্টর সাইফুদ্দীন আহমদ। বুধবার রাত ১০টার দিকে তাঁরা হাসপাতালে যান।
অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার জন্য সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মেঘমল্লারকে । মঙ্গলবার তাঁর জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে হাসপাতালেই অবস্থান করছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন মেঘমল্লার বসু। নির্বাচনের প্রচারণার ব্যস্ততার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো। শরীর বিট্রেই করল। আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন। সশরীর আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ। রাজনৈতিক শত্রু মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।’
অস্ত্রোপচারের পরে বিভিন্ন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও শুভানুধ্যায়ী তাঁকে দেখতে যান। এর মধ্যে ছিলেন ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে