স্ট্রিম প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের নামে ছড়ানো ‘ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না’ শীর্ষক বক্তব্যটি ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ শুক্রবার (২০ মার্চ) সকালে সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়। যেখানে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে বলা হয়েছে—‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি—ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি কোথাও এ ধরনের কোনো বক্তব্য দেননি। মূলত একটি বিশেষ মহল কৃত্রিমভাবে ফটোকার্ড তৈরি করে এই বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। পুলিশ সদর দপ্তর স্পষ্ট করে জানাচ্ছে, প্রকাশিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। এটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা। এই ধরনের কোনো মন্তব্য আইজিপি কোনো মাধ্যমেই করেননি।
সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে পুলিশ সদর দপ্তর বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্যে কেউ যেন বিভ্রান্ত না হন। সঠিক তথ্য যাচাই না করে কোনো সংবাদ বা ফটোকার্ড শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪৪ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে