স্ট্রিম ডেস্ক

খাগড়াছড়ির দুটি সীমান্ত দিয়ে অন্তত ৬৬ ভারতীয় নাগরিকসহ শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে পুশইন (ঠেলে দেওয়া) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভোরে খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ির তিনটি সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।
আজ বুধবার (৭ মে) সকালে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ে। পরে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, ভারতীয় নাগরিকদের পুশইন করার খবরটি সঠিক। এখন পর্যন্ত জেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে পুশইন করার খবর পাওয়া গেছে। তাদের দ্রুত পুশব্যাক করা হবে।
জানা গেছে, মাটিরাঙার গোমতি ইউনিয়নের সীমান্ত দিয়ে পুশইন করাদের মধ্যে ৩টি পরিবারের আনুমানিক ২৭ জন ভারতীয় নাগরিক রয়েছে। অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় নাগরিকেরা প্রথমে সীমান্তবর্তী আবু তাহের নামে এক ব্যক্তির বাড়িতে ওঠে।
আবু তাহের নামের একজন স্থানীয় নাগরিক গণমাধ্যমকে জানান, ভারতীয় নাগরিকেরা বর্তমানে আবুল হোসেন মেম্বারের (গোমতী ইউনিয়নের ইউপি সদস্য) বাড়িতে রয়েছেন।
এদিকে বুধবার রাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ এবং পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে আরও ২৪ ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ। তারা বিজিবির হেফাজতে রয়েছে।
পুশইন করা ব্যক্তিরা বাংলায় কথা বলেন। তাঁরা ভারতের গুজরাটের অধিবাসী বলে দাবি করছেন। তাঁদের গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে পুশইন করায় বিএসএফ।
অন্যদিকে কুড়িগ্রাম জেলা দিয়েও পুশইন করেছে বিএসএফ। এ জেলায় অন্তত ৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে এবং ১৪ জনকে ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।
অবশ্য রৌমারী দিয়ে পুশইন করা ব্যক্তিরা ভারতীয় নাগরিক নন বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রামের রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফর রহমান।
তিনি জানান, আগত ব্যক্তিদের মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইইয়ে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা বলে চিহ্নিত করা গেছে। আর আটজন বাংলাদেশি।
ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আট নারী-শিশুসহ ১৪ জনকে পুশইন করেছে বিএসএফ। আজ সকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা বলে জানিয়েছেন ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে