স্ট্রিম সংবাদদাতা

খুলনায় নগরের একটি লেদ কারখানায় থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে তিনজনকে।
নগরীর জোড়াগেট এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির উপকেন্দ্রের পাশের লেদ কারখানাটিতে গতকাল শনিবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে সেখানে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম পাওয়া যায় বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম।
কারখানা থেকে আটক তিনজন হলেন খুলনা সদরের নজরুল ইসলাম (৫৫), পশ্চিম বানিয়াখামার এলাকার রহমাতউল্লাহর ছেলে আগবার আলী (৫৮) এবং বটিয়াঘাটার দারোগা ভিটার প্রয়াত আলী আহম্মেদের ছেলে শহিদুল ইসলাম (৪২)। তাদের খুলনা মহানগর ডিবি হেফাজতে রাখা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, লেদ কারখানাটির মালিক নজরুল ইসলাম নামের একজন। কারখানাটি অন্তত ছয় মাস ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। কারখানাটি থেকে অস্ত্র সরবরাহের তথ্য পেয়েছিল পুলিশ। পরে নজরদারি শুরু করা হয়।
তিনি আরও জানান, এই কারখানায় পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা হতো না। ছাঁচের মাধ্যমে অস্ত্রের প্রাথমিক কাঠামো তৈরি করা হতো। পরে সেগুলো ফিনিশিং বা প্রক্রিয়াজাত করতে অন্য একটি কারখানায় পাঠানো হতো। আটকরা মূলত অস্ত্র তৈরি চক্রের একটি অংশ হিসেবে কাজ করে আসছিল।
যে পরিমাণ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে তা দিয়ে অন্তত ৩০টি অস্ত্র তৈরি করা সম্ভব জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে