স্ট্রিম প্রতিবেদক

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দ্বিতীয় জানাজা হয়েছে। রোববার (১৭ মে) রাত ১০টার পর অনুষ্ঠিত এই জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতারা অংশগ্রহণ নেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন সিএফ জানাজার নামাজ পড়ান। জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ ছাত্রশিবির ও ছাত্রশক্তির কর্মীরা জানাজায় অংশ নেন। জানাজা শেষে উপস্থিত নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে রোববার বিকেল ৫টায় একটি ফ্লাইটে ভারত থেকে কারিনা কায়সারের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ প্রথমে বনানী ডিওএইচএসের বাসায় নেওয়া হয়। বিকেল পৌনে ৭টায় বনানী ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা হয়।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৯ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে