স্ট্রিম প্রতিবেদক

রাজধানী ঢাকার আরও ১৮টি পেট্রোল পাম্পে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাস’ এর কার্যক্রমের শুরু করার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার (১৮ এপ্রিল) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আজ থেকে ঢাকা জেলায় ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে। তবে এসব পাম্পের নাম ও অবস্থান সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।
জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে চালু হওয়া এ ফুয়েল পাস ঢাকা জেলার বাইরে আরও কয়েকটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় চালু করা হয়েছে বলেও জানানো হয়েছে। এই এলাকাগুলো হলো ঢাকা জেলা ও মেট্রোপলিটন, চাঁদপুর, চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন, বরিশাল জেলা ও মেট্রোপলিটন, খুলনা জেলা ও মেট্রোপলিটন, রাজশাহী জেলা ও মেট্রোপলিটন এবং ময়মনসিংহ জেলা।
এসব এলাকায় নিবন্ধিত মোটরসাইকেল ‘ফুয়েল পাস’ বিডি সিস্টেমে নিবন্ধনের আওতায় আসবে। মন্ত্রণালয় বলেছে, পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে।
গত ৯ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালু করার কথা জানায়। প্রথম ধাপে শুধু মোটরসাইকেল চালকদের জন্য এ সেবা উন্মুক্ত রাখা হয়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে