স্ট্রিম প্রতিবেদক

ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে বলে জানা গেছে।
নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওমানের দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে মাইক্রোবাসে করে বাসায় ফিরছিলেন দুর্ঘটনায় পড়া ব্যক্তিরা। সড়ক দুর্ঘটনায় তাঁদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে।
সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ওমানে দুর্ঘটনার বিষয়টি তাঁরা জেনেছেন। নিহত ব্যক্তিরা সবাই উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।
তবে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেছেন, হতাহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, ওমানে প্রচুরসংখ্যক বাংলাদেশি কাজ করে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর ওমানই বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে