স্ট্রিম প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি আস্তানা থেকে ৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকার জাল নোট এবং নোট তৈরির সরঞ্জামসহ দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৪ মে) দুপুরে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাল টাকা সরবরাহের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ২৬ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের আলা উদ্দীনের ছেলে নাজমুল (২৭)।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে একটি চক্র জাল নোট প্রস্তুত করছে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল।

বিজিবি জানায়, চক্রের সদস্যরা ওই স্থান ত্যাগ করে হ্নীলার দিকে রওনা দিলে মুচনী বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের থামানোর সংকেত দেওয়া হয়। বিজিবি সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। ৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকার জাল নোট ছাড়াও একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, দুটি কালার প্রিন্টার, জাল টাকা কাটার মেশিন এবং নোট তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১১ ঘণ্টা আগে