স্ট্রিম প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বা সংগঠনের কোনো মিছিল চলাকালে পুলিশ সদস্যরা সেই দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারলে জনপ্রতি পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি। আজ বুধবার দুপুরের পর থেকে ডিএমপির ওয়ারলেস বার্তায় এমন ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার একটি অডিও বার্তা স্ট্রিমের হাতে এসেছে। বার্তায় ঘোষণাকারী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বা সংগঠনের মিছিল থেকে একজনকে ধরতে পারলে ৫ হাজার টাকা, দুজনকে ধরতে পারলে ১০ হাজার টাকা। এভাবে যিনি যতজন ধরতে পারবেন, সেই পুলিশ সদস্যকে তত গুণ টাকা পুরস্কার প্রদান করবেন পুলিশ কমিশনার।’
পরে এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির ডিসি (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান স্ট্রিমকে জানান, ভালো কাজের পুরস্কার সবসময়ই আছে। কার্যক্রম নিষিদ্ধ দলগুলোর কার্যক্রম প্রতিরোধ করার জন্য বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। চলতি বছর ১০ মে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে টানা কর্মসূচিতে নেমেছিল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীসহ ছাত্র-জনতা। পরে জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গতবছর ৫ আগস্ট সরকার পতনের পর দীর্ঘদিন চুপচাপ থাকলেও সম্প্রতি আওয়ামী লীগের প্রকাশ্য কার্যক্রম বেড়েছে। বিশেষ করে ঢাকার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও অনুসারীদের সংগঠিত হয়ে ঝটিকা মিছিল করারও খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, মূলত এসব ঝটিকা মিছিলের ভিডিও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন অস্তিত্ব জানান দেওয়ার জন্য। বিষয়টি এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এরইমধ্যে এমন কয়েকটি মিছিল থেকে দলটির একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ।

কেউ যেন তিন থেকে চারবারের বেশি সংসদ সদস্য নির্বাচিত হতে না পারেন এমন নিয়ম চালুর প্রস্তাব করেছেন মো. নওশাদ জমির। পঞ্চগড়-১ আসনের এ সদস্য সোমবার সংসদে বক্তব্য দিতে গিয়ে এ প্রথা বলেন।
৫ ঘণ্টা আগে
বিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিমের ‘জুলাই সনদ’কে অপ্রয়োজনীয় মন্তব্যের জেরে সংসদে উত্তপ্ত বাক্যবিনিময় ও হইচই হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ আলোচনার সময় এই মন্তব্য করেন বিএনপির এই এমপি।
৫ ঘণ্টা আগে
বাজারে অবৈধ সিগারেটের পাওয়ায় বছরে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই অবৈধ বাণিজ্য বন্ধ করতে এবং রাজস্ব ফাঁকি রোধে সরকার ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ প্রযুক্তি ও কিউআর কোড চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
৬ ঘণ্টা আগে
জাতীয় পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
৬ ঘণ্টা আগে