স্ট্রিম ডেস্ক

সজিব তুষার, স্ট্রিম রিপোর্ট
বায়ুদূষণ রাতারাতি দূর করা সম্ভব নয়, তবে মানুষ নিজেদের দৈনন্দিন অভ্যাস ও মানসিকতা পরিবর্তন করেলে নির্মল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (২৮ মে ) সকালে ঢাকার খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিশ্বব্যাংকের সহযোগিতায় আয়োজিত ‘ক্লিন এয়ার ম্যুরাল পেইন্টিং ইন ঢাকা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এর আগে সকাল সোয়া ১০টায় ফিতা কেটে অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা।
শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রগুলোতে সবুজ পরিবেশ, নীল আকাশ, নির্মল বাতাস ও জলবায়ু পরিবর্তনের বার্তা তুলে ধরা হয়।
রিজওয়ানা হাসান বলেন,'এই ছবিগুলোতে বার্তা খুব স্পষ্ট, তরুণরা যে আগ্রহ নিয়ে অংশ নিয়েছে, তা আশাব্যঞ্জক। আমি তরুণদের মধ্যেই দেশের পরিবর্তন করার সম্ভাবনা দেখি।
রিজওয়ানা হাসান আরও বলেন,পরিবেশ গণতন্ত্রের মতো, সবাইকেই কাজ করতে হয়।
এ সময় উপদেষ্টা জানান, খিলগাঁও এলাকায় বন অধিদপ্তরের মাধ্যমে যেসব জায়গায় গাছ লাগানো সম্ভব, সেখানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে।
'নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ভুলগুলো স্বীকার করে তা শুধরাতে হবে,' উল্লেখ করে তিনি বলেন, নেতৃত্ব নিতে হবে তরুণদের। সব সময় সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। সরকারের দায়িত্ববোধ তৈরি হয় জনচাপের মাধ্যমে। অসঙ্গতি দেখলেই নিজেদের অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এস মার্টিন, কর্মকর্তা উন সু, স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন কুমার রায়সহ শিক্ষক-শিক্ষার্থীরা।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে