স্ট্রিম প্রতিবেদক

ঈদের ছুটি ও সাপ্তাহিক বিরতি শেষে রোববার (২৯ মার্চ) ফের বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই দিনেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ নামে একটি সংগঠন।
সংগঠনের পক্ষে জানানো হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মূলত, গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই সনদের’ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যেই এই ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানানো হচ্ছে।
এই আয়োজনের মূল উদ্যোক্তা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মিডিয়া উপ-কমিটির সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমে এই কর্মসূচির ব্যাপারে জানান।
এদিকে দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা না হলে তারা রাজপথে আন্দোলনে নামবেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে