স্ট্রিম প্রতিবেদক

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কারিগরি শিক্ষা বিকল্প কোনো ধারা নয়, এটি এখন জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি। দক্ষ জনশক্তি তৈরি ছাড়া টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। যেভাবে জাপান, জার্মানির মতো দেশ উন্নতি করেছে, আমাদেরও সেভাবে এগিয়ে যেতে হবে।
শনিবার (১১ এপ্রিল) রাজশাহীতে ‘পলিটেকনিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’-এর আঞ্চলিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন’ (অ্যাসেট) প্রকল্পের আওতায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে এই আয়োজন করে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য শুধু সনদ দেওয়া নয়, বরং এমন দক্ষতা তৈরি করা, যা সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত এবং বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় সক্ষম। যুবসমাজকে দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদে রূপান্তর করাই সরকারের অগ্রাধিকার। কারিগরি শিক্ষা সেই রূপান্তরের প্রধান মাধ্যম। এক্ষেত্রে এই প্রতিযোগিতা আমাদের তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস তুলে ধরার জাতীয় প্ল্যাটফর্ম।
প্রতিযোগিতায় রাজশাহী অঞ্চলের ২৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮৪টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে সেরা ৬টি প্রকল্প আগামী ১৭ মে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া। সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আক্কাস আলী দেন স্বাগত বক্তব্য।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ ঘণ্টা আগে