প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়লেন যুবদল নেতারাজবাড়ীর একটি ইউনিয়ন যুবদল নেতা মো. তাজুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় তাঁর বাবা গতকাল রোববার রাতে মারা যান। প্যারোলে মুক্তি পেয়ে আজ সোমবার বাবার জানাজা পড়েন তিনি। পরে তাঁকে আবার জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে কঠোর হওয়ার আহ্বান তথ্য উপদেষ্টারগুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। তিনি বলেছেন, বিগত ১৫ বছরে অপতথ্যের ব্যাপকতায় গণমাধ্যমের ওপর জনগণের যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে।
সিআইডির নামে ভুয়া নোটিশ ও সার্টিফিকেট প্রচার: জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানসামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সিআইডির নামে প্রচারিত ভুয়া নোটিশ বা সার্টিফিকেট সম্পর্কে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও, তিনজন কারাগারেশৈলকূপায় গত শুক্রবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পরের দিন প্রধান আসামি এনামুলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে ভুক্তভোগী কিশোরী। তবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এনামুলের পক্ষে ঘটনাটি ধামাচাপা দিতে মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসেন গ্রামের সামাজিক মাতব্বরেরা। তবে ঘটনা জানাজানি হলে বিষয়টি প্রশাসনের নজরে আস
চ্যালেঞ্জ থাকলেও সংসদ নির্বাচনের দিনে গণভোট হওয়া উচিত: অর্থ উপদেষ্টাচ্যালেঞ্জ থাকলেও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। লজিস্টিক্যালি আমার মনে হয় এক দিনে করা উত্তম এবং এভাবেই সুষ্ঠুভাবে করা যেতে পারে।
চট্টগ্রামে দুই ঘণ্টা ধরে জ্বলছে কম্বলের গুদামচট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক, খোলা মাঠে রাত কাটালেন হাজারো মানুষনরসিংদীর পলাশে ভূমিকম্পের আতঙ্ক এখনো কাটেনি। রোববার রাতজুড়ে উপজেলার বিভিন্ন স্থানে শতশত মানুষ পরিবার-পরিজন নিয়ে খোলা মাঠ, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঈদগাহে আশ্রয় নিয়ে কাটান। ভূমিকম্প আবার হতে পারে—এমন গুজবে শিশু, কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।
আবুল সরকারকে গ্রেপ্তার মানে আমাকে গ্রেপ্তার: ফরহাদ মজহারসরকার লালন উৎসব পালন করে প্রশংসা পেয়েছিল। সেই কৃতিত্ব নষ্ট হলো আবুল সরকারকে গ্রেপ্তারের মাধ্যমে। শাহ আলী মাজারের গাছ কাটার প্রতিবাদে যখন আমি দাঁড়াই, আমার পাশে ছিলেন আবুল সরকার। তাই তাকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা।
প্রতিটা স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদমহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেছেন, ‘প্রতিটা স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে। আবার বলছি, বাধ্যতামূলক। এখানে আমার দাবি হচ্ছে, যে স্কুল বাচ্চাদের জন্য মেয়েদের আলাদা টয়লেট রাখবে না, আমার দৃষ্টিতে সেই স্কুল রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা রাখে না।‘
ক্ষমতায় গেলেই সাংবাদিক নিবর্তনের মানসিকতা ফিরে আসে: অ্যাটর্নি জেনারেলঅ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, যারাই ক্ষমতায় আসেন তারাই সাংবাদিক নিবর্তনের মানসিকতা মনে পোষণ করেন। একারণে যারা রাজনৈতিকভাবে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন তাদের মানসিকতায় পরিবর্তন না আসা পর্যন্ত সাংবাদিক নির্যাতন বন্ধ হবে না।
সরে গেছে জাবির কামালউদ্দিন হলের এক্সপ্যানশন জয়েন্ট, পরিদর্শনে প্রকৌশল কার্যালয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের জন্য নিরীক্ষা চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়। এসময় বিশ্ববিদ্যালয়ের একটি হলের ভবনে এক্সপ্যানশন জয়েন্ট সরে যাওয়ার প্রমাণ পেয়েছেন তারা।
চুরির অপবাদে সালিশে বাবার সামনে ছেলেকে নির্যাতন, নাকে খত, মারধরের পর গ্রাম ছাড়াঘটনার পর থেকে এলাকায় নেই নির্যাতনের শিকার ওই যুবক। গতকাল রবিবার বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা বলেন, ‘চুরি করে চলতে হবে— এমন অভাব তাঁর সংসারে নেই।’ তাঁরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষা কর্মকর্তাদের অবস্থান, দাবি নবম গ্রেডচাকরি নবম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন উপজেলা ও থানার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবনের সামনে ‘বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন’ ব্যানারে
গণভোটের ব্যালটে জুলাই সনদের চার প্রস্তাবআসন্ন গণভোটে ব্যালটে যুক্ত হচ্ছে ‘জুলাই সনদে’ উল্লেখ থাকা রাজনৈতিক সংস্কার সম্পর্কিত চারটি প্রশ্ন। ভোটাররা গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত জানাবেন।
গবেষণা /‘ডিজিটাল নিরাপত্তা আইন’ গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর যে প্রভাব ফেলেছে, তা নিয়ে নতুন একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বাকস্বাধীনতা ও নারী অধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক সংগঠন ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিসের ‘ট্রায়ালওয়াচ’।
পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের জন্য হেল্পলাইন চালু‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের সহায়তা দিতে ২৪ ঘণ্টার হেল্পলাইন সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ নভেম্বর) ইসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেম করে বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটকবগুড়ায় প্রেম করে বিয়ে করার তিন মাসের মাথায় আফিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের কৈপাড়ার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী রিয়াজুল নাফিসকে (২২) আটক করেছে।