৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেলপথ অবরোধরেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহী রেল স্টেশনে আটকা পড়ে দুটি ট্রেন।
রাজধানীর আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনরাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।
ভূমিকম্প /ঢাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামীকাল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
মেট্রোরেল লাইনে ‘ড্রোন’, ৯ মিনিট ট্রেন চলাচল বন্ধউত্তরায় মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে থাকায় প্রায় ৯ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। শনিবার রাতে খুদে বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি স্থানে ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়।
মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওসমান কাজীকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব-১০। আজ শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাপ্রাঙ্গনে ২ হাজার উদ্যোক্তার অংশগ্রহণে চায়না ই-কমার্স সামিট অনুষ্ঠিতচীনের প্রযুক্তিগত সহায়তা নিয়ে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও কর্মপরিধি আরও সহজ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেল্লাল হোসেন খান।
জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরুজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ভূমিকম্পের তথ্য কে আগে দেয়, কতটা নির্ভুলএকবিংশ শতাব্দীতে তথ্য আলোর গতিতে ছুটলেও ভূকম্পন তরঙ্গের বেগ শব্দে। এই দুই গতির মধ্যবর্তী যে নগণ্য সময়ের ব্যবধান, সেখানেই লুকিয়ে থাকে হাজারো মানুষের জীবন-মরণের প্রশ্ন। ভূমিকম্পের অন্যতম জটিল ফল্ট লাইনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশে, কম্পন অনুভূত হওয়া মাত্র সচেতন মানুষ স্মার্টফোনে তিনটি উৎসে ঢু মারেন।
৩২ ঘণ্টায় চার ভূমিকম্প, বিশেষজ্ঞদের কড়া সতর্কবার্তারাজধানী ঢাকায় গত ৩২ ঘণ্টায় চারটি ভূমিকম্প নতুন করে উদ্বেগ তৈরি করেছে। নরসিংদীর মাধবদীতে মাঝারি মাত্রার ভূমিকম্পের পর আরও তিনটি কম্পন—সবকটির উৎপত্তি দেশের ভেতরেই। এতে মানুষের মৃত্যু, হতাহত ও আর্থিক ক্ষয়ক্ষতি আবার আলোচনায় এসেছে।
ভূমিকম্পেও বিধ্বস্ত হবে না ভবন, কীভাবে কাজ করে ‘বেস আইসোলেশন’দুই দিনের ব্যবধানে বাংলাদেশে চারবার ভূমিকম্প হয়েছে। এতে ১০ জনের প্রাণহানির সঙ্গে অসংখ্য মানুষ আহত হয়েছেন। বহু ভবন ও সড়কে ফাটল দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে সামনে আসছে ভূকম্পন সহনীয় ভবন নির্মাণ।
ভূমিকম্প আতঙ্ক, ঢাবিতে রোববার ক্লাস-পরীক্ষা বন্ধরাজধানীতে দুই দিনের মধ্যে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আগামীকাল রোববার (২৩ নভেম্বর) সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ।
মিরপুরে অগ্নিকাণ্ড২৭ দিন গেল, কবে মেয়ের লাশ পাবেন বাবামেয়ে মারজিয়া সুলতানার জন্য হয়রান বাবা মোহাম্মদ সুলতান। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে পাননি জীবিত কিংবা মৃত। বাবার মন মানে না। তাই নিজেই সন্ধানে যান পুড়ে যাওয়া পোশাক কারখানায়।
ভূমিকম্পের তথ্যে ফের গড়বড় আবহাওয়া অফিসেরভূমিকম্পের উৎপত্তিস্থলের পর এবার রিখটার স্কেলে মাত্রার তথ্যে ভুল করেছে আবহাওয়া অফিস। এ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইবার ভুল তথ্য দিল সরকারি প্রতিষ্ঠানটি।
ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকাররাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকালের (২১ নভেম্বর) ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
পরিবেশ ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করার আহ্বান রিজওয়ানা হাসানেরএকটি ন্যায়ভিত্তিক, মানবিক, পরিবেশবান্ধব ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ভূমিকম্প /বাবা-ছেলেসহ তিনজনের দাফন, গ্রামজুড়ে শোকের ছায়াভূমিকম্পে ভবনের রেলিং পড়ে মারা যাওয়া লক্ষ্মীপুরের ব্যবসায়ী আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে আবদুল আজিজ রিমনের (১২) দাফন হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদরের বশিকপুর ইউনিয়নের আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ভবিষ্যতের বাংলাদেশ হবে আদর্শিক রাষ্ট্র: ধর্ম উপদেষ্টাভবিষ্যতের বাংলাদেশ একটি আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং এজন্য তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটানো গেলে সমাজ পরিবর্তন করা সম্ভব। ধর্মবিহীন শিক্ষায় মানুষের বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে।