স্ট্রিম প্রতিবেদক

চীনের প্রযুক্তিগত সহায়তা নিয়ে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও কর্মপরিধি আরও সহজ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেল্লাল হোসেন খান।
আজ শনিবার (২২ নভেম্বর) রাজধানীর সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত ‘চায়না ই-কমার্স বিজনেস সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এআরসি ইন্টারন্যাশনাল আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় ২ হাজার উদ্যোক্তা ও ১০ জন সফল চীনা ব্যবসায়ী অংশ নেন। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাটিকাটা রোডের সেনাপ্রাঙ্গনে এই সামিট অনুষ্ঠিত হয়।
সামিটে বক্তারা বলেন, চাইনিজ পণ্যের আমদানি বাড়ানো একটি সময়োপযোগী পদক্ষেপ, যা শক্তিশালী অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারিত্ব গঠনে সহায়ক হবে। নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রসার ও পণ্য বাজারজাতকরণ সহজলভ্য করাই এই সামিটের মূল লক্ষ্য।
বক্তারা আমদানি ও রপ্তানি খাতকে আরও সমৃদ্ধ করতে ব্যবসায়িক সুযোগ ও জ্ঞানকে কাজে লাগানোর ওপর জোর দেন।
আয়োজক প্রতিষ্ঠান এআরসি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহীম হোসেন প্রিন্স বলেন, ‘দেশের বাজারে চায়না পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কম মূল্যে মানসম্মত পণ্য একদিকে যেমন বাজারকে সমৃদ্ধ করবে, তেমনি ভোক্তাদের সন্তুষ্টিও বাড়াবে।’
ইব্রাহীম হোসেন প্রিন্স আরও জানান, ‘উইনিং প্রোডাক্ট’ নির্ধারণ ও সেটি সহজে আমদানি এবং বিক্রিতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করাই সামিটের উদ্দেশ্য।
এমন উদ্যোগ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকরা।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
৩২ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে