স্ট্রিম প্রতিবেদক
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকালের (২১ নভেম্বর) ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
আজ শনিবার (২২ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পে এ পর্যন্ত ১০ জন নিহত ও ৪৬১ জন আহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত, নারায়ণগঞ্জে ১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদীতে ৫ জন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরায় ২২ জন আহত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত ব্যক্তিদের অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পাশাপাশি ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি নিরূপণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে তাৎক্ষণিকভাবে জরুরি সাড়াদান কেন্দ্র চালু করা হয়েছে। কেন্দ্রে যোগাযোগের টেলিফোন নম্বর-০২৫৮৮১১৬৫১।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১১ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৬ মিনিট আগে