নারী ক্রিকেট দলে ‘অসদাচরণের’ অভিযোগ তদন্তে বিসিবির কমিটিসাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের ‘যৌন হয়রানির’ অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, আসেনি সিটি কলেজরাজধানীর নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকায় পাশাপাশি স্বনামধন্য তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটে। যা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় এলাকার ব্যবসায়ী-বসবাসকারীসহ ওই রুটে চলাচলকারীদের।
দুই উপদেষ্টার পদত্যাগ চান প্রাথমিকের শিক্ষকেরা, চলছে কর্মবিরতিদশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আজ রোববার (৯ নভেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকেরা।
নির্বাচন নিয়ে আশঙ্কার কারণ দেখি না: আসিফ নজরুলআইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা, গাজীপুর, বগুড়াসহ ১৫ জেলায় নতুন ডিসিঢাকা, গাজীপুর, বগুড়াসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া সাত জেলার ডিসিকে বদলি করে বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইসির ২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৈষম্যবিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চাইলেন অ্যাটর্নি জেনারেলরাজনৈতিক দলগুলোর কাছে বৈষম্যবিরোধী আইন প্রণয়নের অঙ্গীকার চেয়েছেন অ্যাটর্নি জেনারেল (এজি) মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো যদি এই আইনটি প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ না হয়, তবে তারা আমাদের ভোট পাবে না। আমাদের একটি শক্তিশালী আইন প্রয়োজন, কারণ একটি অস্পষ্ট আইন কোনও প্রতিকার দিতে পারে না।
রাবিতে খাদ্য নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক কার্যক্রমরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আশপাশের খাবারের দোকানগুলোতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ‘হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন’। আজ শনিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর থেকে কাজলা পর্যন্ত প্রায় ১০টি খাবারের দোকানে এই কার্যক্রম চালানো হয়।
রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাকসারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষকেরা। আজ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।
শিক্ষাকে আনন্দময় করতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্ব দিতে হবে: গণশিক্ষা উপদেষ্টাপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা। তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম ও পাঠ্যক্রম—উভয় মিলেই শিশুর নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশ ঘটায়।
শাহবাগে শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গ করা নিয়ে ডিএমপির বক্তব্যরাজধানীর শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গ করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।
শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপদশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে শাহবাগ অভিমুখে পদযাত্রা করতে গেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশ বাধা দেয়। এসময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। আহত হয়েছেন কয়েকজন শিক্ষক।
বন্যপ্রাণী রক্ষায় দেশজুড়ে স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করেছে বন অধিদপ্তরপ্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও জোরদার করতে দেশব্যাপী স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বন অধিদপ্তর। এই উদ্যোগের আওতায় আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বাণিজ্য প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে বন বিভাগের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।
ভাইকে শেষবার দেখানোর জন্য বোনের মরদেহ আনা হলো সীমান্তেভারতীয় নাগরিক এক বৃদ্ধার মরদেহ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে এনে শেষবারের মতো দেখানো হয়েছে তাঁর বাংলাদেশি স্বজনদের। শনিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে এ মরদেহ দেখানো হয়।
শহিদ মিনারে লাগাতার অবস্থানে প্রাথমিকের শিক্ষকেরাচাকরিতে দশম গ্রেডসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা।
টঙ্গীতে আগুন, পুড়েছে সাতটি তুলার গুদামগাজীপুরের টঙ্গীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত সাতটি তুলার গুদাম। আজ শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে উপদেষ্টা আসিফ নজরুলআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন।