তথ্যসূত্র:

ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলোর দেওয়া ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবকে ‘তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলছেন, এই প্রস্তাব ‘যথেষ্ট নয়’। সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তাদের (মধ্যস্থতাকারী) প্রস্তাব বেশ গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ। তবে প্রস্তাব এখনো যথেষ্ট ভালো নয়। ইরান এখন দরকষাকষি করছে, দেখা যাক কী হয়।’
ইরানের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘প্রথম শাসনব্যবস্থাকে সরিয়ে দিয়েছি। এরপর দ্বিতীয়টিকেও সরিয়েছি। এখন তৃতীয় দলের সঙ্গে আলোচনা চলছে। তারা কম কট্টরপন্থী ও বেশ বুদ্ধিমান।’
অন্যদিকে, ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধসহ ১০ দফার পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান মার্কিন প্রস্তাবের জবাবে ১০ দফার প্রতিক্রিয়া জমা দিয়েছে। এতে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—আঞ্চলিক শত্রুতা বন্ধ করা, হরমুজ প্রণালির ওপর দিয়ে জাহাজ চলাচলের জন্য নিরাপদ প্রোটোকল তৈরি করা, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্গঠন সহায়তা এবং ইরানের ওপর থেকে সকল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।
ইরনা তাদের প্রতিবেদনে দাবি করেছে, চলমান ঘটনাবলি আবারও প্রমাণ করেছে এই যুদ্ধে ইরানই চালকের আসনে। সংবাদ সংস্থাটি ট্রাম্পের বারবার সময়সীমা পরিবর্তন করার সমালোচনা করে একে ‘পিছু হটা’ হিসেবে অভিহিত করেছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে