সাড়ে ১০ হাজার কোটি টাকা পাচারে এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলাইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিপিএল) থেকে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং ব্যাংকিং সফটওয়্যার ম্যানিপুলেশনের মাধ্যমে ঋণের নামে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আনাসের চিঠি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির আলোচনা চলছে: ফরিদা আখতারজুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার খান আনাস নতুন সংগ্রামের পথ দেখিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘সেই পথ অনুসরণ করে আমরা শুধু দেশকেই রক্ষা করব না—পরিবেশকে, এমনকি সমগ্র মানবজাতিকেও রক্ষা করতে হবে।’
গণভোটের কোনো অপশন নেই বর্তমান সংবিধানে: আমির খসরুমানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের অপেক্ষায় দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত হয়ে আছে, যা অর্থনীতি থেকে শুরু করে পারিবারিক জীবনেও স্থবিরতা তৈরি করেছে।
আইনশৃঙ্খলা থেকে সেনাবাহিনী সরানো হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টাআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল, তেমনই থাকবে।
ঢাকার যেকোনো আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন উপদেষ্টা আসিফরাজধানী ঢাকার যেকোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ভাবছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ঢাকার ‘পটারি পুকুর’ রক্ষায় হাইকোর্টের রুল, রূপায়ণের নির্মাণকাজ স্থগিতরাজধানীর রায়েরবাজার এলাকায় ‘পটারি পুকুর’ নামে পরিচিত পুকুর ভরাট করে আবাসন প্রকল্প নির্মাণের উদ্যোগ কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, প্রকল্পটির জন্য পরিবেশ অধিদপ্তরের দেওয়া অবস্থানগত ছাড়পত্রের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।
ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় সংগ্রহ করবে সরকারআসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জাহানারা ইমাম সংগ্রহের বই বিক্রির বিতর্কে বাংলা একাডেমির বক্তব্যবাংলা একাডেমির গ্রন্থাগারে ‘জাহানারা ইমাম সংগ্রহ’-এর বই বিক্রির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। ৮ নভেম্বর দৈনিক প্রথম আলো–এর অনলাইন ভার্সনে প্রকাশিত ‘জাহানারা ইমামের দেওয়া বই বিক্রি করেছে বাংলা একাডেমি, এখন দাম হাঁকা হচ্ছে লাখ টাকা’ শিরোনামের প্রতিবেদন ঘিরেই এ আলোচনা ছড়িয়ে পড়ে।
পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টানতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বামী-স্ত্রী ছদ্মবেশে পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তার করল শ্রীমঙ্গল পুলিশশ্রীমঙ্গলে পুলিশের খাতায় মাদক মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন মিয়ার এলাকায় আছে একাধিক সোর্স। এতে পুলিশি অভিযানের আগাম তথ্য পেয়ে সহজেই পালিয়ে যেতেন। এবার শ্রীমঙ্গল থানার এএসআই ও কনস্টেবল স্বামী-স্ত্রী ছদ্মবেশে গ্রেপ্তার করেছেন তাঁকে।
রাকসুর ১৭টি হল সংসদের পক্ষ থেকে ‘হল উন্নয়ন ফি‘ বাতিলের দাবিতে স্মারকলিপিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হল উন্নয়ন ফি বাবদ ৫০ টাকা করে নেওয়া হয়। এই ফি-কে অযৌক্তিক উল্লেখ করে বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে রাকসুর সবগুলো হল সংসদ।
১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় নয়, সেদিন রায়ের তারিখ জানা যাবে: প্রসিকিউটর তামিমজুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায় ঘিরে ছড়িয়ে পড়া বিভ্রান্তি পরিষ্কার করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সম্প্রতি একজন উপদেষ্টা ‘ভুল বুঝে ১৩ নভেম্বরই রায় হবে’ বলে মন্তব্য করায় এই ধোঁয়াশা তৈরি হয়েছিল।
নর্দান ইউনিভার্সিটির কোটি কোটি টাকা লোপাটে ট্রাস্টি বোর্ডের সদস্যরাবেসরকারি নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), হয়েছে মামলা।
নারী ক্রিকেট দলে ‘অসদাচরণের’ অভিযোগ তদন্তে বিসিবির কমিটিসাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের ‘যৌন হয়রানির’ অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, আসেনি সিটি কলেজরাজধানীর নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকায় পাশাপাশি স্বনামধন্য তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটে। যা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় এলাকার ব্যবসায়ী-বসবাসকারীসহ ওই রুটে চলাচলকারীদের।
দুই উপদেষ্টার পদত্যাগ চান প্রাথমিকের শিক্ষকেরা, চলছে কর্মবিরতিদশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আজ রোববার (৯ নভেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকেরা।
নির্বাচন নিয়ে আশঙ্কার কারণ দেখি না: আসিফ নজরুলআইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।