স্ট্রিম প্রতিবেদক

ভারতীয় নাগরিক এক বৃদ্ধার মরদেহ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে এনে শেষবারের মতো দেখানো হয়েছে তাঁর বাংলাদেশি স্বজনদের। শনিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে এ মরদেহ দেখানো হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ওই নারীর নাম সেলিনা বেগম। তিনি ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার শ্বশানী-চকমাহিলপুর এলাকার মৃত গাজলুর রহমানের স্ত্রী। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
বোনের মৃত্যুসংবাদ পেয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা-বাগিচাপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে তোফাজ্জল হক বিজিবির কাছে আবেদন করেন, যেন অন্তত শেষবারের মতো বোনের মুখটি দেখতে পারেন।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘মৃত্যুসংবাদ পাওয়ার পর তোফাজ্জল হক আমাদের কাছে আবেদন করেন। এরপর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে আজ সকাল পৌনে ১১টার দিকে শূন্যরেখায় মরদেহ দেখার সুযোগ করে দেওয়া হয়।’
তিনি আরও জানান, আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর কাছাকাছি শূন্যরেখায় মরদেহ দেখানো হয়। এ সময় সেলিনা বেগমের স্বজনরা আবেগে ভেঙে পড়েন।
বিজিবি কর্মকর্তা বলেন, ‘সীমান্তে আমরা মানবিক ভূমিকা পালনের চেষ্টা করি। মরদেহ স্বজনদের দেখানোর মতো কার্যক্রমকেও আমরা মৌলিক কর্তব্য হিসেবে দেখি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে