স্ট্রিম ডেস্ক

কিংবদন্তি শিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে তাঁকে নিয়ে লেখা গীতি-উপন্যাস ‘মায়ার সিংহাসন’। বইটি লিখেছেন আব্দুল্লাহ আল মুক্তাদির এবং প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।
বইটির মূল উপজীব্য বাংলাদেশের জন-সংস্কৃতিতে এই মহান গায়িকার আবির্ভাব, সংগ্রাম এবং বিবর্তন। লেখকের মতে, ‘মায়ার সিংহাসন’ শুধু একটি উপন্যাস নয়, এটি সুরের ভেতর দিয়ে মানুষের মনের এক দীর্ঘ যাত্রা। রুনা লায়লার গানে লুকিয়ে থাকা অনুভূতি, সময়ের আবেশ, প্রেম ও একাকিত্ব—এই সবকিছুকে উপন্যাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
উপন্যাসটি প্রসঙ্গে লেখক আব্দুল্লাহ আল মুক্তাদির বলেন, ‘যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় আমি অন্য এক সময়ে পৌঁছে গেছি—যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। এই উপন্যাস আসলে সেই যাত্রারই গল্প।’

বইটি প্রসঙ্গে রুনা লায়লা এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আমার জন্য একটা বই লেখা হয়েছে। মুক্তাদির সম্ভবত আমার সবচেয়ে বড় ভক্ত। কারণ, সে আমার সব গান জানে, চেনে এবং খুঁজে খুঁজে বের করে। ও আমাকে উৎসর্গ করেছে, আমাকে নিয়ে লিখেছে। আপনারা পড়বেন। আশা করি ভালো লাগবে।’
প্রকাশনা সংস্থা চন্দ্রবিন্দু প্রকাশন জানায়, গীতি-উপন্যাস হিসেবে ‘মায়ার সিংহাসন’ বাংলা সাহিত্যে এক অভিনব সংযোজন। শব্দ, সুর ও স্মৃতির সংলগ্নতায় এটি পাঠকদের নতুন এক সাহিত্যিক অভিজ্ঞতা উপহার দেবে।
১৬৮ পৃষ্ঠার এই বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। বইটি চন্দ্রবিন্দু, রকমারি, প্রথমা, বাতিঘরসহ দেশের বিভিন্ন প্রধান বইয়ের দোকানে পাওয়া যাবে।

সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
১০ মিনিট আগে
ভোলায় জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তাঁর দল। দলটির শীর্ষ নেতারা পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
২৫ মিনিট আগে
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
৪৪ মিনিট আগে
করোনাভাইরাস মোকাবিলায় দেশের মানুষের সুরক্ষায় ভ্যাকসিন কেনা বাবদ এ পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে