নির্বাচনের আগে ১৫৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতিপুলিশের তিনটি ভিন্ন পদে কর্মরত ১৫৩ জন কর্মকর্তা পদোন্নতি পেলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পদোন্নতি দেওয়া হলো।
নির্বাচনে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ এবং উৎসবমুখর করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
কেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবেন: ইসি সানাউল্লাহত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দিন সাংবাদিক এবং পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগসুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে দুর্নীতির অভিযোগ ও পেশাগত অসদাচরণের বিষয়ে তদন্ত চলাকালে পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার।
এজাজের মেয়াদ শেষ, ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়ামোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে জেলে নিহত, নিখোঁজ আরও একজনকক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় একটি ফিশিং ট্রলারের ধাক্কায় আরেকটি মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।
ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা: সাংবাদিকদের ক্ষোভআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে কড়াকড়ি আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা।
নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি আছে, বাস্তবায়নের রূপরেখা নেই: সুজনসুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অনেক ভালো ও আকর্ষণীয় প্রতিশ্রুতি থাকলেও আসল প্রশ্ন হলো—এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে কি না। প্রতিশ্রুতি বাস্তবায়নের স্পষ্ট পথনকশা ইশতেহারে অনুপস্থিত।
বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী: মেজর জেনারেল আশরাফুজ্জামানআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রামের দুটি নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ ইসিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি থেকে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত ঘরে আগুন, দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যুনাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হাইকোর্ট বিভাগের ফুল কোর্ট সভা আজ বিকেলেসুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হবে।
৩৯টি বৈঠকের পর আ.লীগ আমলের ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশটানা ৩৯টি বৈঠকের চুলচেরা বিশ্লেষণের পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা প্রায় ২৪ হাজার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের ‘শেষ বৈঠক’ আজত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের সম্ভবত শেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে পৃথক দুটি বৈঠকে মিলিত হবেন।
ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদ: নিরাপত্তা চেয়ে মধ্যরাতে নারীদের পদযাত্রাধর্ষণ, নির্যাতন, নারী বিদ্বেষের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মধ্যরাতে ‘শেকল ভাঙার পদযাত্রা’ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে নারী অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, সংস্কৃতিকর্মীরা ও শিক্ষার্থীরা অংশ নেন।
পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠনজাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদনে বেতনসম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশের জন্য কমিটি গঠন করেছে সরকার।
সরকারি প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, নির্বাচিত ১৪৩৮৪সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হয়েছে। গত বছরের ৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর ডিসেম্বরে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শেষে এ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হলো।