স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে আরও ১০ হাজার অতিরিক্ত পদাতিক সেনা পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ (ডব্লিউএসজে)। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা বিবেচনা করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে সামরিক বিকল্পগুলো খোলা রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্ভাব্য এই মোতায়েনে পদাতিক বাহিনীর সদস্য এবং সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানিয়েছে ডব্লিউএসজে। এর আগে এপি-র এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে অভিযানে সহায়তার জন্য পেন্টাগন সেনাবাহিনীর এলিট ‘৮২তম এয়ারবর্ন ডিভিশন’ থেকে কমপক্ষে ১ হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন হতে যাওয়া ৫ হাজার মেরিন সেনার অতিরিক্ত। বর্তমানে ওই অঞ্চলে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
মেরিন ও সাধারণ সেনাদের এই সংখ্যাবৃদ্ধি নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে যে, ট্রাম্প অন্ততপক্ষে হরমুজ প্রণালীর তীরবর্তী এলাকা সুরক্ষিত করতে বা ইরানের তেল শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ‘খার্গ দ্বীপ’ দখলের লক্ষ্য নিয়ে কাজ করছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন পদাতিক বাহিনী নিশ্চিতভাবেই খার্গ দ্বীপ দখল করতে এবং প্রণালী সুরক্ষিত করতে সক্ষম।
এদিকে, ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন যে ইরান বেশ কিছু পাকিস্তানি পতাকাবাহী ট্যাঙ্কারকে প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে। তিনি বিষয়টিকে ইতিবাচক এবং আলোচনার জন্য একটি ভালো লক্ষণ হিসেবে দেখছেন। ট্রাম্প বলেন, “আমার মনে হয় আমরা সঠিক মানুষের সঙ্গেই আলোচনা করছি।”
সূত্র: আরব নিউজ

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে