স্ট্রিম সংবাদদাতা

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সাদসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
এ সময় একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রশাসন ও পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনার জন্য বিএনপি ও জামায়াতের নেতারা একে অপরকে দায়ী করেছেন।
জামায়াতের দাবী, বিকেলে জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে গেলে বিএনপি সমর্থক এক নারীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জামায়াতের নারী কর্মীদের ভোট প্রার্থনায় বাধা সৃষ্টি করে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা জামায়াত, যুব জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের ওপর চড়াও হয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এতে উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সাদসহ অন্তত ৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় জামায়াত নেতাকর্মীদের বহন করা একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেল।
বিএনপির দাবী, তেতুলিয়া গ্রামে জামায়াত ইসলামের মহিলা সংস্থার, নারী কর্মীরা ভোট চাওয়ার নামে বাড়ি বাড়ি গিয়ে মোবাইলের বিকাশ নাম্বার ও ভোটার আইডি কার্ড নাম্বার সংগ্রহ করতে গেলে এলাকাবাসীর তোপের মুখে পরে। বিষয়টি বিএনপির নেতাকর্মীদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপু কর বলেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর শাহাজাহান আলী বলেন, ‘আমাদের নারী কর্মীরা ভোটের জন্য বিএনপির কর্মীরা তাদের আটকিয়ে রাখে। তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের ওপর হামলা করা হয়। এতে আমাদের ৫ জন আহত হয়েছে। একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।’
উল্লাপাড়া উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল সরকার বলেন, ‘তেতুলিয়া গ্রামে জামায়াত ইসলামের মহিলা সংস্থার কর্মীরা ভোট চাওয়ার নামে বাড়ি বাড়ি গিয়ে মোবাইলের বিকাশ নাম্বার ও ভোটার আইডি কার্ড নাম্বার সংগ্রহ করতে গেলে এলাকাবাসীর তোপের মুখে পরে। এলাকাবাসীর পাওয়ায় তারা পালিয়ে আসে। হামলার ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত না।’

মানবাধিকার কোনো বিশেষ দলের জন্য নয়, বরং এটি সবার জন্য সমান ও সর্বজনীন। যাঁরা ভিন্ন মতাদর্শ পোষণ করেন, তাঁদেরও মানবাধিকার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ সদস্য শপথ নিয়েছেন। রোববার (৩ মে) রাত ৯টার দিকে সংসদ ভবনে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় স্পিকারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত ১৬ বছরের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে গণমাধ্যমের ব্যর্থতা কীভাবে রাষ্ট্রে ফ্যাসিবাদের বিকাশের পথ প্রশস্ত করে। গুটিকয়েক সংবাদকর্মীর নির্লজ্জ তোষামোদি ও আপসের জন্য জাতিকে চরম মূল্য দিতে হয়েছে।
১৩ ঘণ্টা আগে
সংরক্ষিত আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার অনুরোধ করেছেন জোটের আরেক প্রার্থী মনিরা শারমিন। রোববার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে এই অনুরোধ জানান তিনি।
১৩ ঘণ্টা আগে