স্ট্রিম প্রতিবেদক

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) ঢাকার বিটিএমসি ভবনে অবস্থিত রেইনি রুফ রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মাই টিভির প্ল্যানিং এডিটর অ্যান্ড চিফ রিপোর্টার মাহবুব সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সানবীর রুপলকে ২ বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।
এর আগে ১৩ মার্চ অনুষ্ঠিত নির্বাহী কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিজেএর উপদেষ্টা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। সদস্য ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু।
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন—সিনিয়র সহসভাপতি বাংলা টিভির চিফ নিউজ এডিটর ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, সহসভাপতি বাংলা ভিশনের প্রধান চিত্র সাংবাদিক কে জেড সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক এশিয়ান টিভির নিউজ এডিটর মাহবুব জুয়েল, যুগ্ম সম্পাদক রাজু হামিদ, সাংগঠনিক সম্পাদক ঢাকা মেইলের প্রধান প্রতিবেদক বুরহান উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক এ দিনের বিশেষ প্রতিনিধি ইউসুফ বাচ্চু, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক সময় টিভির জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক মিজানুর রহমান মিন্টু।
নির্বাহী সদস্যরা হলেন বিডিজেএর সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের ডেপুটি প্ল্যানিং এডিটর তারিকুল ইসলাম মাসুম, বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি মিজান সবুজ, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল, ইন্ডিপেনডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি হাসিব মাহমুদ শাহ, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি নাজিয়া আফরিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, বিসিআইইয়ের ভাইস প্রেসিডেন্ট জিয়া হায়দার মিঠু, ট্যুরিজম করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল প্রমুখ।

.png)

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৩০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের দাবি জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
২ ঘণ্টা আগে
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২ ঘণ্টা আগে