স্ট্রিম প্রতিবেদক

ঝিনাইদহ ছাত্রদলের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা আদালত থেকে জামিন পেয়েছেন। তবে একই মামলায় জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খান জামিন পাননি। সোমবার (২৫ মে) সকালে ঝিনাইদহ আদালত এ আদেশ দেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
তারেক রেজা ও অয়ন রহমান খানের পক্ষে আদালতে শুনানি করেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান এবং অ্যাডভোকেট ইসমাইল হোসেন।
এর আগে রোববার (২৪ মে) রাতে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, নিরাপত্তার স্বার্থে প্রথমে এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
তিনি বলেন, রোববার সন্ধ্যায় ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে অংশ নিতে আসেন তারেক রেজা। পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে নেয়। তবে মামলা থাকায় পরে তাকে আদালতে পাঠানো হয়।
একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া 'গুম'-সংক্রান্ত তথ্য সঠিক নয় বলেও দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।
তিনি জানান, ডিবি পুলিশ অয়নকে গ্রেপ্তারের পর থেকেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় আদালতে হাজির করার পর বাদী ও বিবাদীপক্ষের শুনানি শেষে বিচারক তারেক রেজা ও অয়ন রহমান খানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ২২ মে ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রথমে তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরদিন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির বাদী হয়ে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা করেন।
এরই ধারাবাহিকতায় রোববার সংবাদ সম্মেলন চলাকালে তারেক রেজাকে আটক করা হয়।

কার্যকর পরিকল্পনা ছাড়া বাজেটের আকার বৃদ্ধি দেশের জন্য কোনো সুফল আনবে না বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (২৪ মে) পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করে দলটি।
১ ঘণ্টা আগে
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শনিবার (২৩ মে) দুপুরে দলের দপ্তর শাখা থেকে পাঠানো জরুরি সাংগঠনিক নির্দেশনায় এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। আজ বিকেল ৪টায় এই বিক্ষোভ হবে।
২ দিন আগে
ঝিনাইদহে নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সতর্ক করে তিনি বলেন, শুক্রবার রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার যদি করা না হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।
৩ দিন আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম তারেক রেজা সদর থানায় এই মামলা করেন।
৩ দিন আগে