স্ট্রিম প্রতিবেদক

স্পেনে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট ইস্যু এবং পুলিশ ক্লিয়ারেন্সে জটিলতা বন্ধের দাবি জানিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স।
সংগঠনটি জানিয়েছে, সময়মতো কাগজপত্র না পাওয়ায় স্পেন সরকারের বিশেষ বৈধকরণ সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছেন হাজারো বাংলাদেশি প্রবাসী।
মঙ্গলবার (২১ এপ্রিল) এনসিপি ডায়াস্পোরার এক বিবৃতিতে বলা হয়, স্পেন সরকারের বৈধকরণ সুবিধার জন্য পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স জরুরি। প্রশাসনিক অদক্ষতা ও দুর্নীতির কারণে প্রবাসীরা এই সুযোগ হারাচ্ছেন। ফলে প্রবাসীদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মনে করে, প্রবাসীদের এই সংকট কেবল ব্যক্তিগত নয়, বরং জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। প্রবাসীরা বৈধতা পেলে দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়বে এবং অর্থনীতি শক্তিশালী হবে।
এই সংকট নিরসনে স্পেনের বাংলাদেশ দূতাবাসে জরুরি ভিত্তিতে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করার দাবি জানিয়েছে এনসিপি ডায়াস্পোরা। একই সঙ্গে বিশেষ ব্যবস্থায় প্রবাসীদের দ্রুত পাসপোর্ট নবায়ন ও ইস্যু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি করা হয়েছে।
পুলিশ ক্লিয়ারেন্সে অযথা বিলম্ব ও অনিয়ম বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মনিটরিং ব্যবস্থা চালু করারও দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিশেষ ‘টাস্কফোর্স’ গঠন করে সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সংগঠনটি আরও বলেছে, বৈধ হওয়ার সময় সীমিত। তাই দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। এনসিপি ডায়াস্পোরা আশা প্রকাশ করে, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রবাসীদের এই মানবিক ও ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬