স্ট্রিম প্রতিবেদক

বিএনপিতে যোগ দিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ। বুধবার রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, অধ্যাপক আবু সাইয়িদ ১৯৯৬-এর নির্বাচনে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে পরাজিত করে পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তৎকালীন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০১৮ সালের নির্বাচনে গণফোরামের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া তিনি রাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের ক্যাম্প ইনচার্জ এবং ৭২-এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬