স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-১৫ আসনে নিজের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবিসহ এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির লেখেন, ‘আজ আমার নির্বাচনী আসন ঢাকা-১৫-তে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনও সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে—এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।’
পেশিশক্তির রাজনীতি শেষ হয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির লেখেন, ‘জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে। ভয়-ভীতির রাজনীতি আর চলবে না।’
এর আগে বেলা আড়াইটায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনেও একই অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার রাতে ঢাকা-১৫ আসনে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে হামলা হয়েছে জানিয়ে জুবায়ের বলেন, ‘যে আসনে আমিরে জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে অফিসে হামলা-ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই আসনে আগেও এমন ঘটনা ঘটেছে। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে।’
মৌলভীবাজার-১, কুমিল্লা-৪ আসন, পাবনাসহ বিভিন্ন জায়গায় জামায়াতের প্রার্থী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কর্মীদের ওপর হামলার অভিযোগও করেন তিনি।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬