স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল উপস্থাপন করেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফল প্রকাশ করা হয়নি। তবে বাকি আসনগুলোর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে।
ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে বিএনপি। ফল অনুযায়ী দলভিত্তিক আসন সংখ্যা হলো—বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ (জিওবি) ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, খেলাফত মজলিশ ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন ৭টি আসনে।
এদিকে, গণভোটের ফলাফলে ইসি বলছে, একই সঙ্গে অনুষ্ঠিত ২৯৯টি আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। মোট ভোটারের ৬০ দশমিক ২৬ শতাংশ গণভোটে অংশ নিয়েছেন।
ইসি সচিব ব্যাখ্যা করে বলেন, সংসদীয় দুটি আসনের ফল আদালতের নির্দেশনায় স্থগিত থাকলেও গণভোটের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা না থাকায় সেখানে শতকরা হিসাব ভিন্নভাবে প্রতিফলিত হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে চূড়ান্ত ফলাফলের সই করা হার্ড কপি পাওয়ার পর তা যাচাই-বাছাই করে গেজেট প্রকাশ করা হবে। সব আসনের ফল একত্রে একটি গেজেট আদেশে প্রকাশের প্রস্তুতি রয়েছে।
ইসি সচিব বলেন, ‘দায়িত্বশীলতার প্রশ্নে তাড়াহুড়ো করে কোনো তথ্য প্রকাশ করা হবে না। সব তথ্য মিলিয়ে নিশ্চিত হওয়ার পরই গেজেট প্রকাশ করা হবে।’
ফল ঘোষণার মধ্য দিয়ে নতুন সংসদ গঠনের প্রক্রিয়া কার্যত শুরু হলো। এখন চূড়ান্ত গেজেট প্রকাশ ও পরবর্তী সাংবিধানিক আনুষ্ঠানিকতার দিকে নজর থাকবে সবার।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ৫ আগস্ট বায়তুল মোকাররমে গণসমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
৪ ঘণ্টা আগে
এক চোখে প্রতীকী ব্যান্ডেজ বেঁধে ও বক্তব্যের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, 'রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নভঙ্গ হয়েছে।'
৯ ঘণ্টা আগে
দুই বছর পরে গণঅভ্যুত্থানের নেতাদের পর্যালোচনা, এক দফা ঘিরে যে স্বপ্ন বুনেছিলেন তারা, তার মধ্যে শুধু শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে। তবে দেড় যুগের বেশি জেঁকে বসা ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ও ব্যবস্থাপনার পরিবর্তন অধরাই রয়ে গেছে।
১২ ঘণ্টা আগে
বাহাত্তরের সংবিধান বাতিল ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেন, যতদিন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী থাকবে, ততদিন আওয়ামী লীগও থাকবে।
০২ আগস্ট ২০২৬