স্ট্রিম সংবাদদাতা

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আখতার হোসেন বলেছেন, ‘এবারের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে (জাপা) প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে।’
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, 'আমরা একটি জিনিস আপনাদেরকে খুব জোরালোভাবে বলতে চাই—এবার রংপুরের ছয়টি আসনে ১১ দলীয় জোট থেকে একটি আসনে শাপলা ফুল, পাঁচটি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে একদিকে আওয়ামী লীগ একবারে নাই হয়ে গেছে। আর জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারা ৫ আগস্ট যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজকে ১২ ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে। এই স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে একটা বড় ধরনের বিজয়।’
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সারাদেশের নির্বাচনে কোথাও কারচুপি, কোথাও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে আমাদের দল ও জোট পর্যালোচনা করছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।’
বিজয় অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘এই বিজয় অর্জনের ক্ষেত্রে যারা নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে কাজ করেছেন, এই রংপুর চার আসনের আপামর জনতা, যারা প্রশাসনের কর্তারা আছেন, যারা মিডিয়াকর্মী আছেন, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।'
নির্বাচন নিয়ে আখতার হোসেন বলেন, ‘সারাদেশে নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের পর্যালোচনা চলছে। আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে আমরা আলোচনা করছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এবং জোটের পক্ষ থেকেও আমরা সেই আনুষ্ঠানিক বিবৃতিগুলো আপনাদের কাছে উপস্থাপন করব।’
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, ‘রংপুর-৪ আসনে বর্তমানে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। দুই উপজেলার ১৬৩টি ভোট কেন্দ্রের ৯৪৪টি বুথে ৩ লাখ ৩৮ হাজার ৩১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁর মধ্যে ৮ হাজার ২৬৩টি ভোট বাতিল হয়। বৈধ ভোট সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৫১টি। আখতার হোসেন শাপলা কলি প্রতীকে মোট ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৪০ হাজার ৫৬৪টি ভোট পান। এ আসনে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জুন) নিজেদের ওয়েবসাইটে এই খসড়া প্রকাশ করে ইসি। খসড়ায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের জন্য একই ধরনের আচরণবিধি রাখা হয়।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১ দিন আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে