নির্বাচন পরবর্তী সহিংসতা
স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিভিন্ন স্থানে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পৃথক কয়েকটি ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়সহ ভাঙচুর করা হয়েছে এক উপজেলা প্রেসক্লাবও।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে—সলিম, সীমান্ত, হুজাইফা, আফাজ উদ্দিন, নিজাম উদ্দিন, বাবুল, জোবায়ের, তৌহিদ আলম, জাবেদ রহমান, ইভন, খোকন, আমীর হোসেন, মোশাররফ হোসেন, মশিয়ার রহমান, রবিউল ইসলাম, ইব্রাহিম হোসেন, ইমন রহমান, কাওসার বিশ্বাস, জবেদ আলী, রিয়াজ উদ্দিন, আকরাম হোসেন, ফজলুর রহমান, ফারুক হোসেন, নজরুল ইসলাম ও জাফর উদ্দীনের নাম জানা যায়। এদের মধ্যে আমীর হোসেন নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির পদে রয়েছেন এবং খোকন ও ইভন সম্পর্কে বাবা-ছেলে। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ও আজ ভোর থেকে দুপুর পর্যন্ত শৈলকুপা, সদর, মহেশপুর ও কালীগঞ্জে এসব হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও সমর্থকদের বাড়িঘরের পাশাপাশি মহেশপুর প্রেসক্লাবেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সকাল ৯টার দিকে শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বিএনপি নেতা মধু মোল্লা ও তপনের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন কর্মী-সমর্থক আহত হন। তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের বাজার রোডে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী ক্যাম্পে ব্যাপক ভাঙচুর হয় বলে অভিযোগ করেন তাঁর কর্মীরা।
যুবদলের পক্ষ থেকে দাবি করা হয়, খোকন, ইভন ও জবেদ আলীকে কর্মীকে পিটিয়ে জখম করা হয়েছে। এছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খাঁন ও কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের মধ্যে মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। তবে একপক্ষ অন্যপক্ষের ওপর পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে।
একই সময় সদর উপজেলার নলডঙ্গা ইউনিয়নের ভিটশ্বর গ্রামের ধানের শীষের সমর্থকরা কাপ-পিরিচ প্রতীকের সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করেছে বলে খবর পাওয়া যায়। এ ঘটনায় অন্তত পাঁচজন জখম হন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা আরও জানান, নির্বাচনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুপক্ষের কোন্দল সৃষ্টি হয়। আসনটিতে জয়ী হন জামায়াত প্রার্থী মো. আবু তালিব। এই ফলাফলকে কেন্দ্র করে আজ সকালে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের (কাপ-পিরিচ প্রতীক) সমর্থক এবং ধানের শীষের সমর্থকদের এই সংঘাতের সূত্রপাত হয়। এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কাপ-পিরিচ প্রতীকের একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়।
কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করে বলেন, ‘বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আমি পুলিশের সহযোগিতা চেয়েও পাইনি।’
ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খাঁন পাল্টা অভিযোগ করে বলেন, ‘উনি (সাইফুল ইসলাম ফিরোজ) কেন্দ্রীয় নির্দেশনা না মেনে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হারাতে নির্বাচন করেছেন। ফলাফল ঘোষণার পর উদ্দেশ্যমূলকভাবে আমাদের ওপর হামলা করেছেন।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘সহযোগিতা না করার অভিযোগ সত্য নয়; সবদিকেই নির্বাচনের কাজের চাপ। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তরা প্রেসক্লাব কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। উপজেলা পরিষদ কার্যালয়ের পাশেই অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এ হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন বলেন, ‘যেসব স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে সেসব জায়গায় পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নিচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী অ্যালার্ট রয়েছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজয় মিছিল করবে না বিএনপি। এর বদলে শুকরিয়া জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করে দেশবাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া বলে জানিয়েছেন দলটির সহযোগী সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (সিটি করপোরেশনের ৭ থেকে ১২ ওয়ার্ড ও সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন) আসনে ভোট কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৩৭৫ ভোট পেয়েছেন।
১ ঘণ্টা আগে
যশোরের চৌগাছায় একটি ভোটকেন্দ্রের ফলাফল কেন্দ্র করে জামায়াত-শিবিরের কর্মীদের ছুরিকাঘাতে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ বাবু (৪৫) আহত হয়েছেন। শুক্রবার উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে