স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (সিটি করপোরেশনের ৭ থেকে ১২ ওয়ার্ড ও সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন) আসনে ভোট কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এসে তিনি এ অভিযোগ করেন।
এ সময় দ্রুততার সঙ্গে ফলাফল স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি।
নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ধরে সানজিদা ইসলাম তুলি বলেন, ‘ভোট শেষ হওয়ার পর গতদিন রাত গেল, আজকে পর্যন্ত পরিষ্কার করা হয়নি ১৪ আসনের প্রতিটি কেন্দ্রের ফলাফল কী হয়েছে। এটার মানে কী?’
সানজিদা তুলি আরও বলেন, ‘১৫ বছর পরে যখন আমরা এখানে দাঁড়িয়ে সেই নির্বাচনে কেন এত অসঙ্গতি! আমরা এটা জানতে চাই। এই একটা আসনে কেন এমন কুক্ষিগতভাবে এই কাজগুলো করা হলো। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। আমাদের জানাতে হবে, স্থগিত করে পুনর্নির্বাচনে দেওয়ার ব্যবস্থা করতে হবে।’
বিএনপির এই প্রার্থী বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ দিচ্ছি। একমাত্র একটা আসন যেখানে সকাল থেকেই কিছু কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। এরপর প্রশাসনের একটি অংশ দ্বারা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আমাদের কর্মীদের মারধর করেছে। বিভিন্ন কেন্দ্রে ভেতরে ভোটগ্রহণ এতো স্লো ছিলো যে প্রত্যেক ভোটারের অভিযোগ দিয়েছিল তাঁদের দুই-তিন ঘণ্টা করে দাঁড় করিয়ে রেখেছে। মধ্যদুপুরে আমার পোলিং এজেন্টদেরকে আনসার দিয়ে স্বাক্ষর করানো হয়। কেনো আমার নির্বাচন শেষ করার আগে তাঁদেরকে স্বাক্ষর দিতে বলা হয়েছিলো।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬