স্ট্রিম সংবাদদাতা

বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যার যেটা কাজ, দুদক দুদকের কাজ করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবে তাই না? বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবে না।’
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কার্যালয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে সদ্য বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারব, দেশকে কী করে সত্যিকার অর্থে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব, সেই সাথে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, সেই বিষয়গুলোতে আমাদের নজর দেওয়া উচিত।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আজ থেকেই ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান শুরু হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ নির্মাণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি টিম পরিদর্শনে এসেছে। তারা জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করতে পারবেন। এটা ঠাকুরগাঁওয়ের জন্য একটা ভালো খবর।’ এ সময় ঠাকুরগাঁওয়ের উন্নয়নে জন্য নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন এলজিইডি মন্ত্রী।
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৫ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে