স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে আনা দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই সিদ্ধান্ত।
শুক্রবার (১৬ এপ্রিল) এনসিপির দপ্তর সেল থেকে সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২১ এপ্রিল কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে সালাউদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তদন্তকারী সংস্থা বিস্তারিত অনুসন্ধান চালায়। বিশেষ করে দুর্নীতি ও কমিশনসংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে তদন্তকারী সংস্থা তাকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেছে।
সালাউদ্দিনের সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহারের করে স্বাভাবিক সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেছে এনসিপি।
গত বছরের ২১ এপ্রিল এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে গাজী সালাউদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়। সেই সময় অভিযোগ উঠেছিল, সালাউদ্দিন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যে জড়িয়েছেন।
এসব অভিযোগের প্রেক্ষিতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে শোকজ করা হয়। দীর্ঘ তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হওয়ায় দল তাকে পুনরায় বহাল করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬