স্ট্রিম প্রতিবেদক

জাতীয়তাবাদী ছাত্রদল পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে এই অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন,'আজ বিকালে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে বহিরাগতসহ ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পৈশাচিক ও বর্বরোচিত হামলা চালিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে। আমি এই নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
তিনি আরও বলেন, মঙ্গলবার ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনে যে বর্বরতা ও সহিংসতা চালাল, তা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগের। ছাত্রদল নামধারী সন্ত্রাসী কর্তৃক ইসলামী ছাত্রশিবিরের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা, গুরুতর জখম এবং একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার মতো হৃদয়বিদারক ঘটনা প্রমাণ করে যে ছাত্রদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কখনোই সহিংসতা ও সন্ত্রাসের জায়গা হতে পারে না। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তার প্রকাশ কখনোই অস্ত্রের ভাষায় হতে পারে না। এ ধরনের জঘন্য কর্মকাণ্ড জাতির ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, 'আমি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি এবং হামলার সঙ্গে জড়িত ছাত্রদল নামধারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহত শিক্ষার্থীদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করারও জোর দাবি জানাচ্ছি। শিক্ষাঙ্গনে শান্তি, নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।'

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬