স্ট্রিম প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মির্জা ফখরুলের বক্তব্যকে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত ও অশোভন দাবি করে বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি (মির্জা ফখরুল) প্রকারান্তরে পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন।’
গোলাম পরওয়ার বলেন, ‘মির্জা ফখরুলের বক্তব্য অতীতের মতো দেশকে সহিংসতা ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দেয়। জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি দিয়ে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছেন।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘গত সাড়ে ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দমন-পীড়ন চালিয়েও জামায়াতে ইসলামীকে নির্মূল করতে পারেনি। একইভাবে অন্য কোনো দল বা গোষ্ঠী যদি এই ষড়যন্ত্র করে, তবে জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে।’
এর আগে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘জামায়াতের অতীত সবাই খুব ভালো করে জানে। ভবিষ্যতে রাজনৈতিকভাবে যেন পুরোপুরি তাদের নির্মূল করা যায়, সেভাবেই কাজ করতে হবে।’

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১ দিন আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১ দিন আগে