নতুন এস আলম-সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা চলছে: নাহিদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ মে ২০২৬, ০০: ০৭
বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট: কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ' শীর্ষক সভায় কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের ভেতর নতুন লুটেরা তৈরির প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজধানীতে এক সভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ের ব্যাংকিং খাতে লুটপাট ও ঋণ কেলেঙ্কারির সংস্কৃতি এখনো অব্যাহত রয়েছে। সরকারের ভেতরে এখন নতুন করে এস আলম ও সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।

নাহিদ ইসলামের দাবি, দেশের মানুষ সংস্কারমুখী ও কর্মসংস্থানভিত্তিক বাজেট প্রত্যাশা করলেও সরকার জুলাই সনদ ও গণভোটে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। এর ফলে রাজনৈতিক সংস্কারের পথ রুদ্ধ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক অগ্রযাত্রাও ব্যাহত হচ্ছে।

গত ১৬ বছরের ঋণের সংস্কৃতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তি ও পরিবার বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে। এসব প্রভাবশালী গোষ্ঠী ঋণখেলাপি হলেও রাষ্ট্র তাদের ছাড় দিচ্ছে। অথচ সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণখেলাপি হলেই হয়রানির শিকার হচ্ছেন।

বিদেশি বিনিয়োগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের আগে দেশীয় ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। দেশীয় উদ্যোক্তাদের মধ্যে আস্থাহীনতা থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না।

তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগ বা অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে কোনো দৃশ্যমান সাফল্য দেখাতে পারেনি।

নাহিদ ইসলাম আরও বলেন, রাজনৈতিক প্রভাবে বড় করপোরেট গোষ্ঠীগুলোকে ঋণ দেওয়ার সংস্কৃতি বন্ধ করে সৎ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে হবে।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় সব রাজনৈতিক শক্তির সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা একক সরকারের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত