স্ট্রিম সংবাদদাতা

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াতের এমপি প্রার্থী ডা. ফখরুউদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দাগনভূঞা উপজেলার বিবি ফাতেমা এতিম খানা মাদ্রাসায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই দণ্ড দেওয়া হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলম আদালত পরিচালনা করেন।
এই বিষয়ে দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলম বলেন, 'আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে তাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে এবং তাদের লোকজন সেখানে পাওয়া যায়নি। তবে আচরণবিধি লঙ্ঘন করার প্রমাণ পেয়েছি। ওই প্রর্থীর সঙ্গে কথা বলে তার উপস্থিতি নিশ্চিত হয়ে প্রার্থীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দাগনভুঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালাউদ্দিন জরিমানার ২০ হাজার টাকা জমা করেন।'
আদালত সূত্র জানায়, বিবি ফাতেমা এতিম খানা মাদ্রাসার অভিভাবক সমাবেশের নামে জামাতের প্রার্থীর নির্বাচনি প্রচারণার কার্যক্রম চালানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণ বিধিমালা ২০২৫-এর ২০(খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে জামাতের এমপি প্রার্থী ডা. ফখরুদ্দিন বলেন, 'এলাকার মাদ্রাসায় অভিভাবক সমাবেশ চলাকালে সেখানে আমি উপস্থিত হই।' তবে ভোট ওই মাদ্রাসায় ভোট চাননি জানিয়েছেন এবং জরিমানার তিনি কিছু জানেননা বলে জানান।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬