স্ট্রিম প্রতিবেদক

১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন নির্বাচনের সময়ে মোবাইল ও বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় কিশোরগঞ্জের ভৈরবের খেলার মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধীদের পাশাপাশি গত ১৫ বছর যারা জনগণের ভোটাধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের থেকেও সতর্ক থাকতে হবে।
তরুণ বেকারদের কর্মসংস্থান নিয়ে তারেক রহমান জানান, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশে এবং বিদেশের বাজারে তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এ ছাড়া নারী এবং মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সামাজিক মর্যাদা ও সম্মানের জন্য বিএনপি কাজ করবে বলে তারেক রহমান অঙ্গীকার করেন।
জনসভায় তিনি আবারও দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করার বিষয়ে নিজের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছাচ্ছে বিএনপি। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে দলটি একক প্রার্থী নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় নেতাদের দলের পদ অথবা জনপ্রতিনিধি– দুটির যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে।
১০ মিনিট আগে
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১৮ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬