স্ট্রিম প্রতিবেদক

বেসরকারি ফলাফলে রাজধানীর ৪৬.৬৬ শতাংশ আসনে জয়ী হয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের দুই শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাকি আসনগুলোতে জয়ী হয়েছে বিএনপি।
ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে ১৫টি আসন রাজধানীতে। বাকি পাঁচটি আসন রাজধানীর বাইরে।
জেলার ২০ আসনের মধ্যে ঢাকা-১ আসন দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। শুধু কেরানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-২ ও ঢাকা-৩ আসন। সাভার ও আশুলিয়া নিয়ে ঢাকা-১৯ আর ধামরাই উপজেলা নিয়ে গঠিত ঢাকা-২০। এই পাঁচ আসন বাদে রাজধানীতে ১৫টি আসন।
রাজধানীতে দাঁড়িপাল্লার প্রার্থী ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-১২ আসনে মো. সাইফুল আলম, ঢাকা-১৪ আসনে মীর আহমাদ বিন কাসেম, ঢাকা-১৫ আসনে মো. শফিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনে মো. আব্দুল বাতেন জয়ী হয়েছেন।
ঢাকা-১১ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।
রাজধানীর ৩টি আসন নিয়ে গতকাল দিনভর আলোচনা তুঙ্গে ছিল। আসন ৩টি হলো ঢাকা-৮, ঢাকা-১৩ এবং ঢাকা-১৭। এই তিনটি আসনেই হেভি ওয়েট প্রার্থীরা নির্বাচন করেছেন। অল্প ভোটের ব্যবধানে আসনগুলো ১১ দলীয় নির্বাচনী ঐক্যের হাতছাড়া হয়েছে।
ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাত ১০টায় সংবাদ সম্মেলন করে ভোট গণনায় কারচুপির অভিযোগ আনেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ঢাকার বিভাগীয় কমিশনার কার্যলয়ের তথ্য অনুযায়ী, ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট গ্রহণ হয়। এতে বিএনপির মির্জা আব্বাস ভোট পেয়েছেন ৫৬ হাজার ৫৫২টি। ২ হাজার ৮১৪টি পেয়েছেন পোস্টাল ভোট। তাতে মোট ভোট হয় ৫৯ হাজার ৩৬৬।
অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পাটোয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। ২ হাজার ৫৫৫টি পেয়েছেন পোস্টাল ভোট। তাতে মোট ভোট ৫৪ হাজার ১২৭টি।
এই হিসাবে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটের ব্যবধান পাঁচ হাজারের কিছু বেশি। তবে এখনও একটি কেন্দ্রের হিসাব বাকি।
ঢাকা-১৩ আসনে মাত্র ২ হাজার ৩২০ ভোট বেশি পেয়ে জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। তিনি পেয়েছেন মোট ৮৮ হাজার ৩৮৭টি ভোট।
অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি।
বৃহস্পতিবার গভীর রাতে মামুনুল হক তাঁর আসনে বাতিল হওয়া ২ হাজার ৩০০ ভোট নিজের বলে দাবি করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান। পরে একই দাবি নিয়ে নির্বাচন কমিশনেও যান তিনি।
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান।
এই তিনটি আসনে জয় পেলে রাজধানীতে জামায়াত জোটের আসন সংখ্যা হতো বিএনপি জোটের চেয়েও বেশি। জয় এবং হারানো আসনে ভোটের ব্যবধান বলে দিচ্ছে রাজধানীতে দুই জোটের অবস্থান প্রায় সমান।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬