স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনের পর ১১ দলীয় ঐক্যের কর্মী-সমর্থকদের ওপর হামলাকে ‘ফ্যাসিবাদী তৎপরতা’ আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেেন, হামলা বন্ধ না হলে আমরা রাজপথে নামব।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ইতিবাচক ও সুস্থ ধারার রাজনীতি করতে চাই। কিন্তু নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় আমাদের জোটের কর্মী, এজেন্ট ও ভোটারদের ওপর হামলা হচ্ছে, এমনকি বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। এটি ফ্যাসিবাদী তৎপরতা ছাড়া আর কিছু নয়। ২০২৬ সালের নির্বাচন যে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর হয়েছে, সেখানে আবারও একই চিত্র দেখা গেলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।’
সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকেই এই পরিস্থিতির দায় নিতে হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘যাঁরা সরকার গঠন করবেন, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাঁদেরই। এসব অপকর্ম বন্ধ না হলে আমরা যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব এবং প্রয়োজনে রাজপথে নামব।’
নির্বাচনী ফলাফল নিয়ে অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, ভোটের দিন বেশ কিছু জায়গায় হঠাৎ ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয়। হাজার হাজার ভোটে এগিয়ে থাকা প্রার্থীকে রহস্যজনকভাবে পরাজিত দেখানো হয়েছে এবং রেজাল্ট শিটে ঘষামাজা করা হয়েছে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘দ্বৈতনীতি’র অভিযোগ এনে ডা. শফিক বলেন, ‘নাসিরউদ্দিন পাটোয়ারীর আসনে যে যুক্তিতে অন্য প্রার্থীর ব্যালট গ্রহণ করা হয়েছে, আল্লামা মামুনুল হকের আসনে একই কারণে তা বাতিল করা হয়েছে। এক দেশে দুই নিয়ম চলতে পারে না।’
এ ছাড়া অনেক প্রার্থী ঋণখেলাপির তথ্য গোপন করলেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি বলে অভিযোগ করে ডা. শফিক জানান, অন্যায়ের প্রতিকার না পেলে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ছিনিমিনি খেলা হলে জোট কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬